আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 


প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার পুরো মাত্রার অভিযান শুরুর পর এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন।


কয়েক সপ্তাহ আগেই মোদি রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদির জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিল ইউক্রেন। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্যও রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে। 


তবে একটা বিষয় নিয়ে দিল্লি ও মস্কোর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। সেটা হলো, রাশিয়ার সামরিক বাহিনীতে সাহায্যকারীর চাকরি করতে যাওয়া ভারতীয়দের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া নিয়ে। দিল্লির অনুরোধ ছিল, মস্কো যেন তাদের ভারতে পাঠিয়ে দেয়। 

খবরে বলা হয়েছে, মোদির এই সফর এমন একটা সময়ে হবে, যখন ইউক্রেন কুরস্কে রাশিয়ার সীমান্তে ঢুকে কিছুটা জায়গা দখল করে নিয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত