আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার আহ্বান ওবামার

ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করে বলেছেন, বিশ্বের জন্য বৃহত্তর ইউরোপীয় ঐক্য ‘অপরিহার্য’। তিনি ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
 
বিবিসি জানায়, জার্মানিতে এক বক্তব্যে ওবামা ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা নিয়ে তুষ্ট থাকার জন্য দোষারোপ করেন এবং নেটো মিত্র দেশগুলোকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আরো বেশি ব্যয় করার আহ্বান জানান।

ইউরোপের দেশগুলোতে বর্তমানে যে বিভক্তি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নকে তার উর্ধ্বে ওঠারও আহ্বান জানিয়ে ওবামা বলেছেন, “এ বিভক্তি ইউরোপ মহাদেশকে দুর্বল করে ফেলছে।”
 
বিশ্বের বর্তমান শরণার্থী সঙ্কট এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ নিয়ে জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় গণভোট ইউরোপের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। ওবামা ইইউ দেশগুলোকে শরণার্থীদের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান জানান।

বারাক ওবামা বলেন, “বিশ্বের দেশগুলো যে নিরাপত্তা হুমকির মখে রয়েছে তাতে ‘শক্তিশালীভাবে একতাবদ্ধ’ একটি ইউরোপ সবার জন্যই প্রয়োজন।”

যুক্তরাষ্ট্রের জন্যও এটি প্রয়োজন উল্লেখ করে ওবামা বলেন, “ইউরোপের নিরাপত্তা এবং সমৃদ্ধি থেকে আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধিকে আলাদা করে দেখা সম্ভব নয়।”
 
ওবামা আরো বলেন, “শক্তিশালী ঐক্যের একটি ইউরোপ গোটা বিশ্বের জন্যই প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক পথ পরিক্রমায় অখণ্ড ইউরোপের গুরুত্ব আছে।”

আধুনিক যুগের ইতিহাসে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়নকে সবচেয়ে বড় অর্জনগুলোর অন্যতম বলে বর্ণনা করেছেন ওবামা।

শেয়ার করুন

পাঠকের মতামত