আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছেঃ নারীদের পর্দা ও পুরুষদের দাড়ি

আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছেঃ নারীদের পর্দা ও পুরুষদের দাড়ি

আফগানিস্তানে নতুন করে আইন প্রণীত হয়েছে যা অনুযায়ী নারীদের বাইরে বের হলে মুখ ঢাকার এবং পুরুষদের দাঁড়ি রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়াও নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ, গান শোনা নিষিদ্ধ, পুরুষ সঙ্গী ছাড়া কোনও গাড়ি চালক নারীকে পরিবহন করা যাবে না, মিডিয়াগুলিকে শরীয়াহ আইন অনুসরণ করতে হবে এবং জীবন্ত কিছুর ছবি প্রকাশ করা যাবে না। খবর রয়টার্সের।


বুধবার (২১ আগস্ট) এই নতুন ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনা এবং শরীয়াহ আইন অনুসারে এই আইন প্রণীত হয়েছে। আইনটির কার্যকরিতার দায়িত্বে থাকবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।


আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালো কাজগুলো প্রচার করবে এবং খারাপ কাজগুলো ইসলামি শরীয়াহ অনুযায়ী প্রতিরোধ করবে।

নতুন আইন অনুযায়ী, নারীদের বোরকা পরে মুখ ঢাকা বাধ্যতামূলক, পুরুষদের দাঁড়ি রাখতে হবে এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না।


আইন ভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি আরোপ করা হবে যেমন, পরামর্শ দেওয়া, সতর্ক করা, মৌখিক হুমকি দেওয়া, সম্পত্তি বাজেয়াপ্ত করা, তিন থেকে চার দিন কারাদণ্ড দেওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে। 

যদি এসব শাস্তি দেওয়ার পরেও কেউ না শোধরায়, তাহলে তাদের আদালতে পাঠানো হবে।

আগের থেকেই নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এসব নিয়ম কার্যকরের চেষ্টা চালিয়ে আসছে এবং ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে আটকৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়।

আফগানিস্তানের নতুন শাসক তালেবান জানিয়েছে, তারা শরীয়াহ এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান জানাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত