আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানে যানবাহন থেকে নামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানে যানবাহন থেকে নামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একদল বন্দুকধারী লোকজনকে যানবাহন থেকে নামিয়ে একে একে গুলি করে অন্তত ২২ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

প্রদেশের মুসাখাইল জেলায় বন্দুকধারীরা ওই হামলা চালায়। তারা লোকজনকে গাড়ি থেকে নামিয়ে তাঁদের পরিচয় এবং সঙ্গে থাকা অন্যান্য নথি পরীক্ষা করে বেছে বেছে গুলি করে হত্যা করে।

মুসাখাইল জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিবুল্লাহ কাকার বলেন, ‘জঙ্গিরা বেলুচিস্তানের সঙ্গে পাঞ্জাবকে সংযোগকারী মহাসড়কে বেশ কয়েকটি বাস, ট্রাক এবং ভ্যান থেকে থামিয়ে অন্তত ২২ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।’

কাকার বলেন, ‘৩০ থেকে ৪০ জন জঙ্গি এ হামলায় অংশ নিয়েছে। তাঁরা মোট ২২টি যানবাহন পরীক্ষা করেছে। মূলত পাঞ্জাব থেকে আসা এবং পাঞ্জাবগামী যানবাহনে জঙ্গিরা তল্লাশি চালিয়েছে এবং পাঞ্জাব থেকে আসা লোকজনকে বেছে বেছে গুলি করেছে।’

নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জন পাঞ্জাবের বাসিন্দা এবং তিনজন বেলুচিস্তানের। পাঞ্জাবের বাসিন্দাদের বেশির ভাগই শ্রমিক ছিলেন।
জেলার আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদ জেহরি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

জেহরি বলেছেন, ‘খুব সম্ভবত এই হত্যাকাণ্ডের পেছনে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিদের হাত রয়েছে।’ ওই অঞ্চলে সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। পাকিস্তানের সর্ববৃহৎ রাজ্য বেলুচিস্তান দেশটির সবচেয়ে দরিদ্র রাজ্যও বটে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত