আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি

বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি

বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যা দুর্যোগের কারণে কঠিন সময় পার করছে।


দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, সহায়তা কার্যক্রমের মাধ্যমে- আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ক্ষতির মুখোমুখি, আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি।


প্রেসিডেন্ট বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন- তাদের প্রতি রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি।

এরদোয়ান বন্যায় বাংলাদেশে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে- এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছেন। 'এএফএডি', 'তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা' এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত