আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ (শুরু হলে) তা কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।


গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।


রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে চাইছে। বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা 'সমস্যা চাইছে'।

২০২২ সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলেছেন, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না।

সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, 'আমরা এখন আবারও নিশ্চিত করছি, আগুন নিয়ে খেলা...তাদের (পশ্চিমাদের) ছোট বাচ্চাদের মতো খেলা- পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক চাচা-খালাদের পক্ষে খুব বিপজ্জনক!'

তিনি বলেন, ঈশ্বর না করুন, যদি এটি (পারমাণবিক যুদ্ধ) ঘটে, তবে তা একচেটিয়াভাবে ইউরোপকেই প্রভাবিত করবে।

প্রসঙ্গত, রাশিয়ার ২০২০ সালের পরমাণু মতবাদে বলা হয়েছে- পারমাণবিক বা গণবিধ্বংসী অন্যান্য অস্ত্র বা প্রচলিত অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ায় আক্রমণ করা হয় এবং রুশ প্রেসিডেন্ট যদি মনে করেন- এই আক্রমণে 'রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে', প্রতিক্রিয়া হিসাবে কেবল সে সময়েই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত