আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ব্রিটেনে লেবার পার্টির বিরুদ্ধে ইহুদী বিদ্বেষের অভিযোগ

ব্রিটেনে লেবার পার্টির বিরুদ্ধে ইহুদী বিদ্বেষের অভিযোগ

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির বিরুদ্ধে ইহুদী বিদ্বেষের অভিযোগ তোলা হয়েছে। হাউস অফ লর্ডসে লেবার পার্টির একজন উর্ধ্বতন সদস্য বলেছেন সব রাজনৈতিক দলের মধ্যেই কমবেশি ইহুদী বিদ্বেষ রয়েছে। তবে তাঁর ভাষায় লেবার পার্টির মধ্যে তা ''বেশি প্রকট''।

লেবার পার্টির একজন এমপি নাজ শা-কে সামাজিক মাধ্যমে ইসরায়েল নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে দল থেকে ইতিমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মিস শা ২০১৪ সালে ফেসবুকে মন্তব্য করেছিলেন ''ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান হচ্ছে ইসরায়েলকে আমেরিকায় স্থানান্তর করে দেয়া''।

তার এই মন্তব্যকে সমর্থন করার জন্য আজ বৃহস্পতিবার লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনকেও দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বলা হয়েছে দলের সম্মানহানির জন্য তার মন্তব্য তদন্ত করে দেখা হবে।
 
লিভিংস্টোন, যিনি লেবার নেতা জেরেমি করবিনের ঘনিষ্ঠ বলেছেন, মিস শা-র মন্তব্য ''ইহুদীদের প্রতি বিদ্বেষমূলক নয় এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা অযৌক্তিক''।

লিভিংস্টোন আগে একটি বেতার সাক্ষাৎকারে বলেছিলেন হিটলার ইহুদী নিধনের আগে ইসরায়েলী জাতীয়তাবাদকে সমর্থন করেছিলেন। তার এই মন্তব্যও এখন সমালোচনার মুখে পড়েছে।

মিজ শা এমপি হবার আগে ফেসুবকে করা তার মন্তব্যের জন্য ইতিমধ্যেই সংসদে ''গভীরভাবে দুঃখপ্রকাশ'' করেছেন।

লর্ডস সভার সদস্য লর্ড লেভি, যিনি টোনি ব্লেয়ারের দূত এবং প্রধান তহবিল সংগ্রাহক ছিলেন, বিবিসিকে বলেছেন মিস শার মন্তব্য ''অজ্ঞতাপ্রসূত'' এবং ''কীভাবে এমন অজ্ঞ, বিচক্ষণতাহীন এবং স্পর্শকাতরতা সম্পর্কে উদাসীন কেউ সংসদে বসতে পারে তা আমার মাথায় ঢুকছে না।''

হাউস অফ লর্ডস-এর আরেকজন সদস্য ব্যারোনেস নিউবারগার দাবি করেছেন লেবারের এই ইহুদী বিদ্বেষী মনোভাবের পেছনে রয়েছে ''জেরেমি করবিনের দলের নেতা হওয়া''। তিনি বলছেন এটা ''চরম বামপন্থার একটা বিষয়''।

এবছরের গোড়ার দিকে লেবার পার্টির একজন কাউন্সিলরকেও দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, যিনি দাবি করেছিলেন হিটলার ''ইতিহাসের মহান ব্যক্তি''।

জেরেমি করবিন অবশ্য জোর দিয়ে বলেছেন ইহুদী বিদ্বেষ বরদাস্ত করা হবে না। তবে তার দলের কোনো কোনো এমপি বলেছেন সমস্যাটি মোকবেলায় তিনি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না।

রেসপেক্ট পার্টির সাবেক এমপি জর্জ গ্যালওয়ে যাকে সাধারণ নির্বাচনে হারিয়ে নাজ শা এমপি হয়েছেন, সেই মিঃ গ্যালওয়েও মিস শা-র পক্ষ সমর্থন করে এক নিবন্ধে লিখেছেন তার মন্তব্য ছিল ''কিছুটা বোকা বোকা'' কিন্তু কখনই ইহুদী বিদ্বেষী নয়। তিনি বরং দাবি করেছেন এটা ''জেরেমি করবিনকে দলনেতার পদ থেকে তাড়ানোর জন্য আরেকটা ঠেলা''। -বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত