আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেপ বোরেলের

মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেপ বোরেলের

ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। তবে তিনি ইসরায়েলি মন্ত্রীদের কারও নাম উল্লেখ করেননি।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি প্রকাশ্যে ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সমালোচনা করেছেন। ফিলিস্তিন নিয়ে তাদের বক্তব্যকে 'অশুভ' এবং 'যুদ্ধাপরাধে উসকানি' হিসেবে বর্ণনা করেছেন।

জোসেপ বোরেল সাংবাদিকদের বলেন, আমি (ইইউ) সদস্য দেশগুলোর কাছে জানতে চেয়েছি, তারা আমাদের নিষেধাজ্ঞার তালিকায় কিছু ইসরায়েলি মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা উপযুক্ত বলে মনে করেন কিনা (যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অগ্রহণযোগ্য ঘৃণামূলক বার্তা চালু করছেন এবং স্পষ্টতই আন্তর্জাতিক আইনের পরিপন্থী)।


ইউরোপীয় ইউনিয়নের অন্যতম ফিলিস্তিনপন্থী সদস্য আয়ারল্যান্ড বৃহস্পতিবার বলেছে, তারা বোরেলের প্রস্তাবকে সমর্থন করে।

ব্রাসেলসের বৈঠকে পৌঁছানোর পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন সাংবাদিকদের বলেন, আমরা পশ্চিম তীরে বসতি স্থাপনে সহায়তা করছে- এমন বসতি স্থাপনকারী সংগঠনগুলোর বিষয়ে জোসেপ বোরেলের নিষেধাজ্ঞার সুপারিশকে সমর্থন করবো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত