আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

প্রচারণায় অনুমতি ছাড়া গান ব্যবহারে আপত্তি ‘অ্যাবা’র

প্রচারণায় অনুমতি ছাড়া গান ব্যবহারে আপত্তি ‘অ্যাবা’র

সুইডেনের পপ ব্যান্ড ‘অ্যাবা’-র রেকর্ড লেবেল ইউনিভার্সাল মিউজিক। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা সংস্থাকে এ বিষয়ে আপত্তি জানিয়ে নোটিস দিয়েছে ইউনিভার্সাল মিউজিক। তাতে বলা হয়েছে, ট্রাম্পের প্রচারে অ্যাবার গান ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে ব্যান্ডটি।


সম্প্রতি ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানেও অ্যাবার গান ব্যবহার করা হয়েছে। দ্রুত ওই ভিডিওটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই নোটিসে।


সম্প্রতি সুইডেনের একটি স্থানীয় পত্রিকা ট্রাম্পের প্রচারণায় অ্যাবার গান ব্যবহার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপরই এই উদ্যোগ নিলেন ব্যান্ডের সদস্যরা।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, ইউনিভার্সাল মিউজিক জানিয়েছে, এই গানগুলোর ব্যবহারে ব্যান্ড বা তাদের কাছ থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। ট্রাম্পের প্রচারে এখনো পর্যন্ত অ্যাবার জনপ্রিয় গান ‘দ্য উইনার টেকস ইট অল’, ‘মানি মানি মানি’ ও ‘ড্যান্সিং কুইন’ ব্যবহার করা হয়েছে।

‘অ্যাবা’ ব্যান্ডের সদস্যরা ব্যক্তিগতভাবে এ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। তবে তারা জানিয়েছেন, ইউনিভার্সাল মিউজিকের বক্তব্য তারা সমর্থন করেন।

এই প্রথম নয়, এর আগেও রোলিং স্টোনস, গানস অ্যান্ড রোজেস, রিহানা, টম পেটি, ভিলেজ পিপল ও দ্য হোয়াইট স্ট্রাইপের মতো একাধিক ব্যান্ড এবং শিল্পী ট্রাম্পের প্রচারণায় তাদের গান ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন। এবার সেই দলে যোগ হলো অ্যাবা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত