আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জাপানে চলতি বছর বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার মানুষ

জাপানে চলতি বছর বাড়িতে একাকী মারা গেছেন ৪০ হাজার মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

একাকীত্ব ও বিচ্ছিন্নতা সমস্যায় থাকা জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির পুলিশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, এদের মধ্যে প্রায় ৪ হাজার লোকের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে পাওয়া গেছে বা জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন। ১৩০ জনের দেহ পাওয়া যায় এক বছর পরে।

জাতিসংঘের মতে, জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বাস করে। সংস্থাটি আশা করছে, তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে, যারা একাকী বেঁচে থাকে এবং মারা যায়।

ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য দেখায়, একাকী মারা যাওয়া ৪০ হাজার মানুষের মধ্যে ৩৭ হাজার ২২৭ জনেরের বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি। যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক ৪০ শতাংশ লোককে একদিনের মধ্যে পাওয়া গেছে।

বছরের শুরুর দিকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশাল সিকিউরিটি রিসার্চ জানায়, ২০৫০ সাল নাগাদ ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকের একা থাকার সংখ্যা ১ কোটি ৮ লাখে পৌঁছাবে। একই বছরে একক ব্যক্তির পরিবারের সামগ্রিক সংখ্যা ২৩.৩ মিলিয়নে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

জাপান দীর্ঘদিন ধরে তার বয়স্ক এবং ক্রমহ্রাসমান জনসংখ্যা সমস্যা মোকাবেলার চেষ্টা করছে। গত বছর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, জন্মহার কমে যাওয়ায় তার দেশ সমাজবদ্ধ হয়ে কাজ করতে না পারার দ্বারপ্রান্তে রয়েছে।

অপরদিকে ২০২২ সালে ১৯৬১ সালের পর প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমেছে। বারবার বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত