আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

কিম জং উনের ২ ডজন ঘোড়া পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

কিম জং উনের ২ ডজন ঘোড়া পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উনের জন্য তার পছন্দের দুই ডজন ঘোড়া পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টিকে দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার সর্বশেষ লক্ষণ হিসাবে দেখা হচ্ছে। ঘোড়াগুলো মূলত আমদানি করা হয়েছে বলে জানা গেছে।


রাশিয়ার কৃষি নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা রোসেলখোজনাদজরের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

 

রাশিয়ার সুদূর প্রাচ্য অঞ্চলের প্রিমোরস্কি ক্রাই পশু চিকিৎসা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, সীমান্তবর্তী শহর খাসান দিয়ে দুটি রেলগাড়িতে ২৪টি ঘোড়া উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।


এর মধ্যে ১৯টি স্ট্যালিয়ন জাতের এবং পাঁচটি অরলভ ট্রটার জাতের। এগুলো কিমের প্রিয় ঘোড়া হিসাবে পরিচিত।

এর আগে ২০২২ সালে অরলভ ট্রটার জাতের ৩০টি ঘোড়া পিয়ংইয়ংয়ে পাঠানো হয়েছিল। কিমের শাসনের প্রচারমূলক চিত্রগুলোতে তাকে মাঝে মাঝেই ঘোড়ায় চড়তে দেখা গেছে।

অরলভ ট্রটার রাশিয়ার সর্বাধিক উদযাপিত জাতের ঘোড়া। এরা গতি, শক্তি ও ধৈর্যের জন্য পরিচিত। ১৯ শতকের অভিজাতরা এসব ঘোড়া ব্যবহার করতেন বেশি।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনে ব্যবহারের জন্য রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার আর্টিলারি শেলের আংশিক অর্থ প্রদান করা হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একটি 'সমন্বিত অংশীদারিত্ব চুক্তি' সই করার পর গত জুনে পুতিনকে এক জোড়া পুংসান কুকুর পাঠিয়েছিলেন কিম। এরপর আগস্টে কিমকে ৪৪৭টি ছাগল উপহার দেন শীর্ষ রুশ নেতা।


পারমাণবিক অস্ত্র এবং বালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ সত্ত্বেও উত্তর কোরিয়া অশ্বারোহী সামরিক ইউনিটগুলোর একটি নেটওয়ার্কে কয়েক হাজার ডলার ঢালছে। এটি প্রাচীনতম সামরিক কৌশলের মধ্যে একটি।

২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়া থেকে ঘোড়া আমদানি করতে দেশটি কমপক্ষে ৬ লাখ ডলার ব্যয় করেছে। কিমকে তার দেশের মিরিম হর্স রাইডিং ক্লাবের জাদুঘরে ৩৮৬ বার অশ্বারোহণ করতে দেখা গেছে।

ক্লাবটিতে কিমের অশ্বারোহণ সম্পর্কিত উক্তিও রয়েছে। যেমন- 'ঘোড়াগুলো এখন আর যুদ্ধে ব্যবহৃত হয় না, তবে যুদ্ধের জন্য ঘোড়া গুরুত্বপূর্ণ, কেননা তারা সামরিক বাহিনীর মাহাত্ম্য প্রদর্শন করে।' আরেকটিতে লেখা আছে, 'কমান্ডারদের অবশ্যই ঘোড়ায় চড়তে হবে। যে ব্যক্তি ঘোড়ায় চড়ে সে একটি শক্তিশালী স্বভাব এবং উচ্চতর কমান্ড ক্ষমতা অর্জনে সক্ষম, যা শারীরিক শক্তির সঙ্গেও সম্পর্কিত।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত