আপডেট :

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

২০১৫ সালের আগে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে ভারত

২০১৫ সালের আগে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে ভারত

২০১৫ সালের আগে বাংলাদেশ থেকে আসা প্রতি ব্যক্তিকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গত বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলার কলোনি ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে ষষ্ঠ দফা ভোটের আগে বিজেপির ভোট প্রচারে এসে এদিন কংগ্রেস-বাম জোটের সমালোচনাও করেন তিনি। এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন রাজনাথ।

এ ছাড়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হলে বিজেপি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেবে বলেও ঘোষণা দেন রাজনাথ।

নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অথচ রাজ্য সরকার সেই অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে। বারবার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হয়নি। তাই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেয়া হবে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন একমাত্র বোমা তৈরির শিল্পই বেঁচে আছে। বিজেপি ক্ষমতায় এলে এই বোমা তৈরির শিল্পকে বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার প্রয়োজন, যা একমাত্র বিজেপি দিতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা পেলে এখানকার পরিস্থিতিরও উন্নতি ঘটবে।’

তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকারকে কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ ৩৫ বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করেছে। এরপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরিবর্তন আনবে, দারিদ্র্য দূর করবে। কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। রাজ্যের পরিস্থিতি কিছুই বদলায়নি, আগের মতোই রয়ে গেছে।’

পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘এ রাজ্যের উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে বিজেপি প্রার্থীদের জয়ী করা জরুরী’।

এর আগে আসামের বিধানসভা নির্বাচনের প্রচরণায় গিয়ে একইভাবে বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে আসামের কংগ্রেস সরকারকে আক্রমণ করেন রাজনাথ। তিনি বলেছিলেন, আসামে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে আসাম-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত