আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাম্পের সমাবেশে হামলা, আটক ২০

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাম্পের সমাবেশে হামলা, আটক ২০

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রচারসভায় হামলা-হট্টগোলের ঘটনা ঘটেছে।

 শিকাগো, ওহাইও এবং মিসৌরির পর এবার ক্যালিফোর্নিয়ায়ও ট্রাম্পের সভায় শুক্রবার এ হামলা হলো।

ডেমোক্রেট দলের সমর্থকরা এ হামলা করে। এ সময় তারা একটি পুলিশের গাড়িও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০ জনকে আটক করেছে।

এদিকে বিভিন্ন সভায় সহিংস গোলযোগের জন্য ট্রাম্পের উত্তেজক বক্তব্যকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এর আগে সমাজে উত্তেজনা তৈরি করতে পারে এমন কোনো কাজ না করতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের সতর্ক করে দিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু সর্বশেষ ট্রাম্পের পররাষ্ট্রনীতি ঘোষণার পর দেশটির অভিবাসীরা তাঁর ওপর প্রচণ্ড চটে যায়।

ক্যালিফোর্নিয়ায় বেশির ভাগ অভিবাসীই লাতিন আমেরিকান। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসব অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এ কারণে রাজ্যটির কস্তা মেসা শহরে তার নির্বাচনী সভায় হামলা চালায় তারা।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর প্রার্থিতার লড়াই শুরু হয়েছে গত ১ ফেব্রুয়ারি, শেষ হওয়ার কথা আগামী ১৪ জুন। আর চলতি বছর ৮ নভেম্বর ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মার্কিনিরা।

শেয়ার করুন

পাঠকের মতামত