আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

২০ মে বুদ্ধের জন্মদিন উদ্‌যাপন হবে জাতিসংঘের সদর দফতরে

২০ মে বুদ্ধের জন্মদিন উদ্‌যাপন হবে জাতিসংঘের সদর দফতরে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আগামী ২০ মে গৌতম বুদ্ধের জন্মদিন (ভেসাক ডে বা বুদ্ধ পুর্ণিমা) উদযাপন করা হবে।

ওইদিন সকালে সদর দফতরে বৌদ্ধ ধর্মীয় পতাকা, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে বুদ্ধপূজা, ধূপ পূজা, পুষ্প পূজা উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, পিণ্ডদান ও মহাসংঘদান অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্র ভারত, ভুটান, শ্রীলংকা, লাওস, কম্বোডিয়া, চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মায়ানমার, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, ইন্দোনিশিয়া ও পাকিস্তানের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সদস্য রাষ্টগুলোকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠাবেন। সাধারণ পরিষদের অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রের প্রাচীন স্থাপনার কৃষ্টি, সভ্যতা ও নিদর্শনগুলি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বাসিন্দাসহ বিভিন্ন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বুড্ডিস্ট বিহার অব নিউইয়র্ক এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন ভিক্ষু।

শেয়ার করুন

পাঠকের মতামত