আপডেট :

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

        যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়

        কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

        ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা, শোবার ঘরের একটি যন্ত্র নিয়ে গবেষণায় চমক

        ইউএসডিএর নতুন প্রস্তাবে খাদ্য সহায়তা হারাতে পারেন ৬৩ লাখ মার্কিন নাগরিক

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

পদত্যাগ করেছেন দিমিত্রো কুলেবা

পদত্যাগ করেছেন দিমিত্রো কুলেবা

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার (৪ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আদেশে সরকারের রদবদল শুরুর পর এটি দেশের জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। খবর রয়টার্সের।


পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুলেবার পদত্যাগপত্রের ছবি প্রকাশ করেছেন।


জেলেনস্কির পর ৪৩ বছর বয়সী কুলেবা বিশ্বের কাছে ইউক্রেনের সবচেয়ে পরিচিত মুখ। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সামরিক ও রাজনৈতিক সমর্থন আদায়ে পরিষ্কার ইংরেজিতে আলোচনা চালাতে অত্যন্ত পারদর্শী ছিলেন।

মঙ্গলবার ইতোমধ্যে ৫ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন, কৌশলগত শিল্পমন্ত্রী (অস্ত্রপ্রধান) ওলেকসান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউসকা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিশাইনা এবং ইরিনা ভেরেশচুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। সামনে আরও পদত্যাগের ঘোষণা আসতে পারে।


সরকারে রদবদল নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেনের লক্ষ্য অর্জনে সরকারে পরিবর্তন প্রয়োজন। সামনের শরৎকাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাঙ্ক্ষিত ফল অর্জনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে।'

চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা রয়েছে জেলেনস্কির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নিজেদের ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপনের বিষয়ে তিনি আশাবাদী।

আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেঝনিয়াক বলেছেন, পদত্যাগপত্রগুলো পার্লামেন্টারি কমিটি বিবেচনায় নেবে। এরপর পার্লামেন্টে ভোটাভুটি হবে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবারের মধ্যে নতুন মনোনীতদের অনুমোদন দেয়া হতে পারে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী পদে নতুন প্রার্থী মনোনীত করতে পারেন জেলেনস্কি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রিই সাইবিহারের নাম বেশ উচ্চারিত হচ্ছে।

বিরোধীদলীয় আইনপ্রণেতা ইরিনা হেরাশ্চেনকো বলেছেন, 'এটি একটি মন্ত্রীবিহীন সরকার। সরকারে এখন বুদ্ধিবৃত্তিক ও জনবল সংকট চলছে। কর্তৃপক্ষ সমস্যার দিক থেকে নিজেদের দৃষ্টি সরিয়ে রেখেছে।'

চলতি বছরের শুরু থেকেই মন্ত্রীদের পদত্যাগ অথবা বরখাস্ত জনিত কারণে অন্তত ৫টি পদ খালি ছিল, এর মধ্যে কৃষি ও অবকাঠামো মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত