আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

লিরিডন রেক্সহেপি ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার

লিরিডন রেক্সহেপি ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার

তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) তাকে ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ। চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তুরস্কে ২০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।


আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে। রেক্সহেপি তুরস্কে মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ উঠেছে।


বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, ইস্তাম্বুল পুলিশ ৩০ আগস্ট একটি বিশেষ অভিযানে রেক্সহেপিকে অর্থ স্থানান্তরের অভিযোগে আটক করে। পরে আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকার করেছেন।

রেক্সহেপি দীর্ঘদিন ধরে তুরস্কের গোয়েন্দাদের সন্দেহের তালিকায় ছিলেন। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ তার আর্থিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা হয়েছিল।


তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল সরবরাহ এবং সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগে তিনি জড়িত ছিলেন। এছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনার অভিযোগও রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত