আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পুতিন

কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পুতিন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, কমলার হাসি খুব সুন্দর ও সংক্রামক। খবর রয়টার্সের


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানে কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরি হিসাবে আমার সমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের দিকে থাকবে। তার হাসি খুব সুন্দর। এই হাসি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। কমলার হাসিই বুঝিয়ে দেয় যে তার জন্য সবকিছু ভালোই হবে।’


ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে। যার অর্থ, তিনি হয়তো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন। তবে শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই। তারাই রায় দেবেন।’

বাইডেনের শাসনামলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা এলেও জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ছিলেন, তখন তাকেই সমর্থন দিয়েছিলেন পুতিন। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাইডেনকেই আবারও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। তার দূরদর্শিতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্যই তাকে বেছে নিয়েছি। আর ক্ষমতায় থাকার সময় আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কোর ওপর।’


পুতিনের এ বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমার সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক ছিল। কিন্তু তিনি আমাকে চান না। বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বাইডেন তো তাকে ইউক্রেন দিয়ে দেবেন।’

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আলোচনার শুরুর দিকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে একপ্রকার নিশ্চিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মাঝপথে ভোটের মাঠ থেকে তিনি সরে দাঁড়ান। এরপর ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে দেখা গেছে, এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। ট্রাম্পের থেকে তিনি প্রায় সব জরিপেই এগিয়ে আছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত