আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইকুয়েডরে ভূমিকম্পের ১৩ দিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

ইকুয়েডরে ভূমিকম্পের ১৩ দিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের ১৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধের নাম মেনুয়েল ভাসকুইজ (৭২)।

তবে কথায় বলে না, রাখে আল্লাহ মারে কে! ঠিক তা-ই হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার লাতিন আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলা এ ঘোষণা দিয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

ইকুয়েডরের রাজধানী কুইতোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস জানিয়েছে, ভেনেজুয়েলার একটি উদ্ধারকারী দল ম্যানুয়েল ভাসকুয়েজ নামের ওই বৃদ্ধকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করে।

দূতাবাস থেকে জানানো হয়, উদ্ধারকর্মীরা গত শুক্রবার মানাবি প্রদেশে ভবনের কাঠামোগত ত্রুটির বিষয়টি পরীক্ষা করছিলেন। এ সময় তারা একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পান। পরে সেখান থেকে ম্যানুয়েল ভাসকুয়েজকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন। তার কিডনির সমস্যা হয়েছে, পায়ের আঙুল ভেঙে গেছে এবং পানিশূন্যতা দেখা দিয়েছে।

এই ভূমিকম্পে দেশটিতে ৬৬০ জন প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত