আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

একটি সন্তান উপহার দেব- টেইলর সুইফটকে ইলন মাস্ক

একটি সন্তান উপহার দেব- টেইলর সুইফটকে ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন পপ স্টার টেলর সুইফট। এরপরেই তাকে সন্তান উপহার দিতে চেয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক।
বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে টেইলর সুইফট তার সমর্থনের কথা জানান। ওই পোস্টে টেইলর সুইফট বলেন, ‘আমি ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের সমর্থনে আমার ভোট দেব।’

টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।

আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।

এদিকে সুইফটের পোস্টের পর মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং টেসলার সিইও ইলন মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে মাস্ক টেলর সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এ ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ ব্যবহার করেছিলেন।

পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ভালোই টেলর … তুমি জিতেছ … আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব।’

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন। 

 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হওয়া এ বিতর্কটি ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ নামে পরিচিত। এই ডিবেটের পরে কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন টেইলর সুইফট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত