আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আমেরিকার আবিষ্কারক ভারতীয় নাবিকরা

আমেরিকার আবিষ্কারক ভারতীয় নাবিকরা

ক্রিস্টোফার কলম্বাসের আগে ভারতীয় নাবিকরা আমেরিকা আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। শুধু তা–ই নয়, তিনি বলেছেন, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথও আবিষ্কার করেননি। সেটা করেছিলেন চন্দন নামে গুজরাটের এক ব্যবসায়ী ।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজ্যের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে এ দাবি করেন তিনি।


বিজেপির এই মন্ত্রী ইন্দর সিং বলেন, ‘ভুল ইতিহাস আমাদের শিখিয়েছে, ১৪৯২ সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। অথচ তার কত আগে অষ্টম শতাব্দীতে ভারতীয় ব্যবসায়ীরা পৌঁছেছিলেন আমেরিকায়। সান দিয়েগোতে তাঁরা বেশ কয়েকটা মন্দিরও তৈরি করেছিলেন। স্থানীয় জাদুঘর ও গ্রন্থাগারে সেই তথ্যাদি রয়েছে।’

ভাস্কো দা গামার ভারতে আসার বিষয়ে তিনি বলেন, ‘চন্দনের জাহাজ ছিল ভাস্কো দা গামার চেয়েও বড়। চন্দনের জাহাজ অনুসরণ করেই ভারতে এসেছিলেন ভাস্কো দা গামা। অথচ ইতিহাস লেখা হলো তাঁকে নিয়েই।’


পারমার এখানেই থামেননি। তিনি বলেছেন,‘দ্বাদশ শতাব্দীকে চীনের রাজধানী বেইজিংয়ের স্থপতিও ছিলেন একজন ভারতীয়। নাম বাল বাহু। তিনি ছিলেন নেপালের বাসিন্দা, যে দেশটি প্রাচীনকালে ভারতেরই ছিল।’

তিনি বলেন, হাজার হাজার বছর আগে ঋগ্‌বেদে লেখা হয়েছিল সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে তার চারপাশে। পৃথিবীর চারধারে ঘোরে চাঁদ। অথচ ইতিহাসে নাম হয়েছে কোপার্নিকাসের!

মন্ত্রীর বলেন, ‘এই ভুল ইতিহাস নতুন করে লেখার দায়িত্ব আমাদেরই। প্রাচীন ভারতের ইতিহাস কত সমৃদ্ধ ছিল, বিজ্ঞান, প্রযুক্তি কত উন্নত ছিল, তা প্রচার করা দরকার। হীনম্মন্যতা কাটিয়ে ভারতবাসীর গর্বিত হওয়া উচিত।’

ইন্দর সিং পারমারের এই দাবি অবশ্য নতুন নয়। ১০ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির মাহাত্ম্য উল্লেখ করেছিলেন। ২০১৪ সালে মুম্বাইয়ের এক হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সমাবেশে তিনি বলেছিলেন, হিন্দু দেবতা গণেশের শরীরে হাতির মাথা প্রমাণ করে প্রাচীন ভারতে শল্যচিকিৎসা কত উন্নত ছিল। ২০১৭ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে হিন্দু দেবতা রামচন্দ্রের প্রকৌশল দক্ষতার উদাহরণ দিয়ে বলেছিলেন, তিনি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেতু তৈরি করেছিলেন। পক প্রণালিতে সেই সেতুর অংশবিশেষ আজও দৃশ্যমান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত