আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা সীতারামের জীবনাবসান

ভারতের কমিউনিস্ট পার্টির নেতা সীতারামের জীবনাবসান

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-সিপিআই (মার্ক্সবাদী) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।


ভারতের এনডিটিভির প্রতিবেদন মতে, ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে ৭২ বছর বয়সী সীতারাম ইয়েচুরি গত ১৯ আগস্ট এআইআইএমএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩ টা ৫ মিনিটে তিনি মারা যান।


হাসপাতালটির চিকিৎসক অধ্যাপক রিমা দাদা এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েচুরির পরিবার তাঁর মরদেহ শিক্ষা ও গবেষণার জন্য এআইআইএমএস–এ দান করেছেন।

১৯৫২ সালে তামিল নাড়ুর চেন্নাইয়ে (তৎকালে মাদ্রাজ) এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।


ছাত্রজীবনেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন ইয়েচুরি। তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৭৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি।

২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন সীতারাম। গত ৯ বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।

তাঁর নেতৃত্বের সময়ে সিপিআই (এম) প্রথমবারের মতো গত বছর কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে মিলে নির্বাচনপূর্ব জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট গঠন করে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‘সীতারাম ইয়েচুরিজি আমার বন্ধু ছিলেন। আমাদের দেশ সম্পর্কে তার উপলব্ধি ছিল গভীর। ভারতের ধারণার রক্ষক তিনি। আমরা দেশ ও রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হত তার সঙ্গে, সে সুযোগ আমি আর পাব না। এই শোকের মুহূর্তে তার পরিবার, বন্ধু ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

ইয়েচুরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। নিজের এক্স হ‍্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সীতারাম ইয়েচুরির প্রয়াণের খবরে আমি শোকাহত। তার মৃত‍্যু জাতীয় রাজনীতির জন‍্য এক অপূরনীয় ক্ষতি। তার পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত