আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

‘পারমাণবিকের কাঁচামাল’ ইউরেনিয়াম মজুত

‘পারমাণবিকের কাঁচামাল’ ইউরেনিয়াম মজুত

প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ান সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরের অবস্থার একটা ঝলক বিশ্ববাসীকে দেখিয়ে দিল উত্তর কোরিয়া।


দেশটির নেতা কিম জং-উনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজ পরিদর্শন করার সময়ের ছবি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


ছবিতে দেখা যাচ্ছে, সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম। সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তবে ছবিগুলো কবে তোলা, সে বিষয় কোনো তথ্য দেয়নি উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বিবিসি লিখেছে, কিম খুব গোপনেই এই সফর করেন। এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে, এ ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অগ্রগতিকে আর পিছু হটানোর সামর্থ কারও নেই।

শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ লিখেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

কেসিএনএ বলছে, ‘উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষও ঘুরে দেখেন। এ সময় কিমকে বেশ উৎফুল্ল ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।’

এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। 

পশ্চিমা পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে, উত্তর কোরিয়া ইয়ংবিয়ন সাইট ছাড়াও গোপনে বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে।

সিউলের আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, ‘উত্তর কোরিয়া পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ, সেটা জাহির করতেই হয়ত এই ছবি প্রকাশ করেছে।’

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি সতর্কবার্তাও হতে পারে।’

উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, তা জানা না গেলেও সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী এই সংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে এবং আরও ৪০টি অস্ত্র তৈরির মত যথেষ্ট উপাদান তাদের কাছে রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত