আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আর কোনো বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প

আর কোনো বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, কোনো তৃতীয় বিতর্ক হচ্ছে না! কমলার সঙ্গে মঞ্চের বাক্যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে জুনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন তিনি। কিছু জরিপে দেখা গেছে, টিভি বিতর্কে কমলা জিতেছেন। কিন্তু ট্রাম্পের দাবি, তিনিই জয়ী, তাই আর কোনো বিতর্কে অংশ নেবেন না। দুই প্রার্থীর বিতর্ক সরাসরি দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পর দু’জনই তাদের প্রচারে ফিরে গেছেন। বিশেষ করে যেসব রাজ্যে প্রবল লড়াই হতে পারে, সেখানে দু’জনই প্রচারে জোর দিয়েছেন। বৃহস্পতিবার রয়টার্স প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বিতর্কটি অন্তত আংশিক বা সম্পূর্ণ শোনা ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ এই ডেমোক্র্যাট প্রার্থীকে জয়ী মনে করছেন। যেখানে ট্রাম্পের জয়ের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোটার। এদিকে ট্রাম্প নিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মতুষ্টিতে আছেন। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট বরং তার কাজে মনোযোগ দিন। তবে রিপাবলিকান পার্টির ছয়জন দাতা ও ট্রাম্পের তিন উপদেষ্টা মনে করছেন, নিজের কথা গুছিয়ে বলতে পারেননি সাবেক প্রেসিডেন্ট। তাই মঞ্চে কমলা জিতে গেছেন। ট্রাম্পের পোস্ট ভাইরাল হওয়ার পর এক জনসভায় থাকা কমলা বলেছেন, আমি মনে করি, আরেকটি বিতর্ক ভোটারদের প্রাপ্য। তবে ট্রাম্প বলেছেন, লড়াইয়ে হেরে যাওয়ার পর প্রথম কথাটা পরাজিত মানুষ বলেন, আমি আবার লড়তে চাই। নিবন্ধিত ভোটারের ৫৪ শতাংশ প্রয়োজনীয়তা বোধ না করলেও ৪৬ শতাংশ আরেকটি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পক্ষে। এদিকে ট্রাম্প এখন অ্যারিজোনায় প্রচার চালাচ্ছেন। এই রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দুই প্রার্থীই এখান থেকে জয়ের আশা করছেন। সেখানে একটি জনসভায় ট্রাম্প বলেছেন, যদি নভেম্বর মাসের নির্বাচনে তিনি জিততে পারেন, তাহলে কর ছাঁটাই করবেন। সে ক্ষেত্রে ওভারটাইমের ওপর কর তুলে নেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন, টিপসের ওপর কোনো কর বসানো হবে না। সেই প্রতিশ্রুতি এত জনপ্রিয় হয় যে, কমলাও একই প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় এক জনসভায় কমালা হ্যারিস বলেছেন, দুই রাত আগে আমি ও ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিয়েছিলাম। আমি মনে করি, ভোটদাতাদের জন্য আরেকটি বিতর্কে আমরা দায়বদ্ধ। নর্থ ক্যারোলিনাও হচ্ছে সুইং স্টেট, যেখানে দুই প্রার্থীই জয়ের আশা করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত