আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বোমার পরীক্ষা চালাতে পারেন পুতিন

বোমার পরীক্ষা চালাতে পারেন পুতিন

পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয় এবং সেগুলো রুশ ভূখণ্ডে আঘাত হানে, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ হিসেবে ব্রিটিশ সামরিক স্থাপনায় আক্রমণ করতে পারেন, এমনকি পারমাণবিক বোমার পরীক্ষাও চালাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের।


ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা এখন নতুন ও বিপজ্জনক এক পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে বৈঠকে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন এটিএসিএমএস এবং ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন, যা রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।


পুতিন বৃহস্পতিবার পশ্চিমাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে এই ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হলে রাশিয়া ও পশ্চিমের মধ্যে যুদ্ধের ধরন বদলে যাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে এর একটি 'উপযুক্ত' প্রতিক্রিয়া হবে, যদিও সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। তবে, পুতিন ইতিপূর্বে বলেছিলেন যে রাশিয়া পশ্চিমের শত্রুদের অস্ত্র সরবরাহ করতে পারে এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

হামবুর্গের ইনস্টিটিউট ফর পিস রিসার্চ অ্যান্ড সিকিউরিটি পলিসির অস্ত্র বিশেষজ্ঞ উলরিখ কুহন মনে করেন, পুতিন পারমাণবিক বার্তা দিতে একটি পরীক্ষা চালাতে পারেন। কুহনের মতে, যদি রাশিয়া পারমাণবিক পরীক্ষা চালায়, তবে তা হবে অত্যন্ত বিপজ্জনক এক মুহূর্ত। তিনি সতর্ক করে বলেন, পুতিন যদি পশ্চিমা সমর্থনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া না দেখান, তবে তাকে দুর্বল হিসেবে দেখা হতে পারে।


অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশেষজ্ঞ গেরহার্ড ম্যাংগটও বলেন, পারমাণবিক সংকেত দেওয়ার জন্য রাশিয়া হয়তো পরীক্ষা চালাতে পারে, যদিও এটি সম্ভব হলেও অত্যন্ত অস্বাভাবিক। রাশিয়ার জাতিসংঘে রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেওয়া হয়, তবে ন্যাটো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে।

পশ্চিমা দেশগুলো এখনো নিশ্চিতভাবে জানে না পুতিনের 'রেড লাইন' কোথায়। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা অস্ত্র ও স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করা রাশিয়ার স্বার্থের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়া পারমাণবিক পরীক্ষা করবে, নাকি ব্রিটিশ সামরিক স্থাপনায় আঘাত হানবে, তা সময়ই বলবে। তবে বিশেষজ্ঞদের মতে, পুতিন হয়তো ইউক্রেনের ওপর হামলা বাড়ানোর মতো পদক্ষেপ নেবেন বা ইউরোপে হাইব্রিড যুদ্ধের কার্যক্রম আরও তীব্র করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত