আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী রায়ান রাউথ

ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী রায়ান রাউথ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার ফ্লোরিডায় এক বন্দুকধারী হত্যার চেষ্টা চালায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন, ৫৮ বছর বয়সি রায়ান ওয়েসলে রাউথ। খবর এনডিটিভির

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে নিজের গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। তখন গুলির ঘটনা ঘটে।

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে দেখার সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করেন। এতে অভিযুক্ত একটি কালো গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ওই গাড়ির ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠায়। পরে গাড়িটির অবস্থান শনাক্ত করে বন্দুকধারীকে আটক করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাম বিচের প্রশাসনিক কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছেন।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক নির্মাণ শ্রমিক ছিলেন। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে তিনি অস্ত্র সংঘাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এক্স পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন।

এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত