আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লেবাননে অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল

লেবাননে অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আগেই বলেছিলেন, তাঁরা মঙ্গলবার লেবাননে একটি অভিযান চালাতে যাচ্ছেন।

কিন্তু লেবাননে ঠিক কী অভিযান চালানোর পরিকল্পনা ইসরায়েল করছিল, সে সম্পর্কে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে আগাম জানাননি ইসরায়েলি কর্মকর্তারা।

এমনকি মঙ্গলবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ফোনে কথাও হয়।

বিষয়গুলো সম্পর্কে অবগত তিনটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে।

সূত্র তিনটির ভাষ্য, ইসরায়েলি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত না জানানোর অর্থ হলো মার্কিন কর্মকর্তারা অভিযানটি সম্পর্কে অন্ধকারে ছিলেন।

গত মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিন হাজার।

পেজার হলো একধরনের যোগাযোগ যন্ত্র, যার মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হয়।

সিএনএন জানতে পেরেছে, এই হামলার পেছনে রয়েছে ইসরায়েল। হামলার জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে লেবাননে এ অভিযান চালিয়েছে।

লেবানন সরকার এই হামলাকে অপরাধী ইসরায়েলের আগ্রাসন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।

এদিকে গতকাল বুধবার লেবাননের বিভিন্ন স্থানে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, গতকাল দেশটির বিভিন্ন স্থানে যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনের বেশি আহত হয়েছেন।

গত মঙ্গলবার যখন লেবাননে পেজার বিস্ফোরণ ঘটে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওয়াশিংটন থেকে মিসরের রাজধানী কায়রো যাচ্ছিলেন।
মার্কিন কূটনীতিকেরা উড়োজাহাজে বসে লেবাননে পেজার বিস্ফোরণের ‘ব্রেকিং নিউজ’ পান। তাঁরা বিস্মিত হয়ে যান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত