আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষে আছেন স্টারমার

ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষে আছেন স্টারমার

ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার পক্ষে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই বিষয়ে কথা বলেছেন। খবর এনডিটিভি।


জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতসহ অন্য কয়েকটি দেশের অন্তর্ভুক্তি পরিষদকে আরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে। 


ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি সিস্টেমটিকে সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে দুর্বলদের জন্য এগিয়ে নিতে চাই, তবে তাদের কণ্ঠস্বর অবশ্যই আমলে নেওয়া উচিত। যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জন্য আমাদের সিস্টেমকে আরও বেশি প্রতিনিধিত্বশীল এবং আরও প্রতিক্রিয়াশীল করতে হবে। তাই আমরা কেবল ন্যায্য ফলাফলের জন্য লড়ব না।’ 

কিয়ার স্টারমার আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও বেশি প্রতিনিধিত্বমূলক কাঠামো হয়ে উঠতে হবে, যেটি সদিচ্ছা দিয়ে পরিচালিত হবে, কোনো ধরনের রাজনীতি দিয়ে পঙ্গু হয়ে থাকবে না। 


তিনি বলেন, ‘আমরা কাউন্সিলে স্থায়ী আফ্রিকান প্রতিনিধিত্ব দেখতে চাই। ব্রাজিল, ভারত, জাপান ও জার্মানিকে স্থায়ী সদস্য হিসেবে এবং নির্বাচিত সদস্যদের জন্য আরও বেশি আসন দেখতে চাই।’ 

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতের পক্ষে ওকালতি করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, ‘আমাদের একটি নিরাপত্তা পরিষদ আছে, যা অবরুদ্ধ...আসুন আমরা জাতিসংঘকে আরও কার্যকর করে তুলি। আমাদের এটিকে আরও প্রতিনিধিত্বশীল করতে হবে।’ 

ম্যাক্রো আরও বলেন, ‘আর সে কারণেই ফ্রান্স নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের পক্ষে। জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্য হওয়া উচিত, সেই সঙ্গে আফ্রিকা থেকে দুটি দেশের প্রতিনিধিত্ব থাকা উচিত, যার সিদ্ধান্ত তারাই নেবে।’ 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময়ও ভারতকে পরিষদের স্থায়ী সদস্য করার ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানান। 

ভারত দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য চাপ দিয়ে আসছে। ভারতের যুক্তি, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ১৫ সদস্যবিশিষ্ট পরিষদ ২১ শতকের উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয় এবং সমসাময়িক ভূরাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে না। 

বর্তমানে মাত্র পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। এগুলো হলো—যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। পাঁচ স্থায়ী সদস্য ছাড়াও এতে ১০টি অস্থায়ী সদস্য রয়েছে, যারা জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। ভারত সর্বশেষ ২০২১-২২ সালে অস্থায়ী সদস্য হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত