আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

ট্রাম্প শিবিরে সাইবার হামলায় অভিযুক্ত ৩ ইরানি

ট্রাম্প শিবিরে সাইবার হামলায় অভিযুক্ত ৩ ইরানি

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরে ইরানের কথিত ‘হ্যাক-এন্ড-লিক’ হামলা চালানোর দায়ে তিন ইরানিকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তথ্য চুরি এবং প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ওপর আস্থা কমানোর একটি সুদূরপ্রসারী অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 


ইরান ছাড়াও চীন ও রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে।


আদালতের তথ্যমতে, গত মে থেকেই হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন।

শুক্রবার বিচার বিভাগের সদর দপ্তরে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সতর্ক করে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের বছরে ধ্বংসাত্মক বিপর্যয় ঘটানোর অপচেষ্টাকারী কয়েকটি বিদেশি দেশের মধ্যে অন্যতম ইরান। অপর দেশ দুটি হলো চীন ও রাশিয়া।


তিনি অভিযোগ করেন, হ্যাকিং, বিভ্রান্তি ও গোপন প্রভাব প্রচারণার মাধ্যমে ইরান, রাশিয়া ও চীন বারবার মার্কিন রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপ করেছে।

গারল্যান্ড বলেন, ‘এই স্বৈরাচারী শাসনব্যবস্থা, যারা নিজেদের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে, আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের কোনও বক্তব্য থাকতে পারে না। আমেরিকার জনগণ এবং শুধু আমেরিকার জনগণই আমাদের দেশের নির্বাচনের ফলাফল নির্ধারণ করব।’

অভিযোগপত্রে বলা হয়েছে, ইরানি নাগরিক মাসুদ জালিলি, সাইয়েদ আলি আগামিরি এবং ইয়াসার বালাঘি বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা, রাজনৈতিক প্রচারণা, মিডিয়ার সদস্য এবং অন্যান্যদের লক্ষ্য করে ‘একটি বিস্তৃত হ্যাকিং প্রচারণায় জড়িত ছিলেন।’

ওয়াশিংটন পোস্টের আগের রিপোর্টে বলা হয়েছিল, মার্কিন বিচার বিভাগ এই মামলায় অভিযোগ আনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিদেশি সরকারগুলো মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তখন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন কর্মকর্তারা মামলা দায়ের করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত