আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

ইরান আবারও শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ

ইরান আবারও শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ

ইসরায়েলের মাটিতে দ্বিতীয়বারের মতো দেড়’শ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের বুকে কাঁপন ধরায় ইরান। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, ইরান আবারও শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ করেছে। এই হামলা ব্যর্থ হয়েছে। এটি প্রতিহত করা সম্ভব হয়েছে কারণ আমাদের আছে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-কে এই অসাধারণ সাফল্যের জন্য প্রশংসা করি। একইসঙ্গে, সতর্কতা এবং দায়িত্ববোধের জন্য ইসরায়েলের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা। আমি যুক্তরাষ্ট্রকেও আমাদের প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

নেতানিয়াহু আরও বলেন, ইরান একটি বড় ভুল করেছে, এর মূল্য দিতে হবে। তেহরান আমাদের আত্মরক্ষা এবং শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়ার দৃঢ়তা অনুধাবন করতে পারেনি। সিনওয়ার এবং দেইফও না, নাসরাল্লাহ বা মোহসেনও তা পারেনি। সম্ভবত তাদের কেউ পারেনি। কিন্তু তারা শিগগিরই বুঝবে। আমরা সেই নীতি মেনে চলব যা আমরা স্থির করেছি; যারা আমাদের আক্রমণ করবে, আমরা তাদের আক্রমণ করব। এই নীতি সত্য যেখানে আমরা শয়তানের অক্ষের বিরুদ্ধে লড়াই করছি। এটি গাজা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়াতেও সত্য এবং এটি ইরানেও সত্য। আমরা সর্বত্র শয়তানের অক্ষের বিরুদ্ধে লড়াই করছি, দক্ষিণ লেবানন ও গাজায় যেখানে আমাদের বীর সৈন্যরা সক্রিয় রয়েছে।

বিশ্ব শক্তিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, বিশ্ব শক্তিগুলোকে একত্রিত হতে হবে এবং আয়াতুল্লাহদের অন্ধকার শাসনের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে, যা আমাদের অঞ্চলের সন্ত্রাস ও অশুভতার মূল উৎস। তাদের ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। রোশ হাসানাহের প্রাক্কালে আমি আপনাদের বলছি, ইসরায়েলের নাগরিকগণ; ইসরায়েল অগ্রগতির পথে রয়েছে এবং শয়তানের অক্ষ পিছিয়ে যাচ্ছে। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যা করা প্রয়োজন তা করব।

এছাড়াও তিনি গাজায় বন্দিদের ফিরিয়ে আনা, ইসরায়েলের অস্তিত্ব রক্ষা এবং দেশটির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত