আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশকে চাপ দিতে জন কেরিকে ৮ কংগ্রেস সদস্যের চিঠি

বাংলাদেশকে চাপ দিতে জন কেরিকে ৮ কংগ্রেস সদস্যের চিঠি

বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসহ ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের খুনিদের দ্রুত গ্রেফতারে বাংলাদেশকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আহ্বান জানিয়েছেন দেশটির আট কংগ্রেস সদস্য। এক চিঠিতে তারা এই আহ্বান জানিয়েছেন।

সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি রয়েছেন। এ ছাড়া আছেন মাইক হোন্ডা, এলিয়ট এঞ্জেল, গ্রেস মেং, জো লফগ্রেন, টেড লিউ, এলান লয়েন্থেল ও তুলশি গ্যাবার্ড। পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে তারা লিখেছেন, ‘ঘাতকদের গ্রেফতারের বিষয়ে বাংলাদেশ যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সে জন্য জন কেরিকে আরো সোচ্চার হতে হবে।’

২৫ এপ্রিল কলাবাগানের লেকসার্কাসে নিজ বাসায় জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করার পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন। তনয় ছিলেন একজন নাট্যকর্মী। ওই ঘটনায় এক নিরাপত্তা রক্ষীও আহত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত