আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৮!

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৮!

ছবিঃ এলএবাংলাটাইমস

নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। এ ছাড়া অপর্যাপ্ত ত্রাণ নিয়েও সমালোচনা চলছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ২১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৭ জন। চার হাজারের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গত অনেক এলাকার মানুষ এখনো ত্রাণের অপেক্ষায় আছেন। তাঁরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।

রাজধানী কাঠমান্ডুর পূর্বাঞ্চলের একটি জেলার এক গ্রামের বাসিন্দা মীরা কেসি। তিনি বলেন, তাঁদের গ্রামে আসার জন্য কোনো সড়ক সচল নেই। কেউ ত্রাণ নিয়েও আসেননি।

সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে মীরা বলেন, ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার এখন যা করবে, সেটা হলো শোক প্রকাশ।

কাঠমান্ডুর নদী–তীরবর্তী একটি বস্তির বাসিন্দা মান কুমার রানা (৪৯)। তিনি বলেন, ঘরবাড়ি প্লাবিত হওয়ায় প্রতিবেশীসহ তাঁকে স্থানীয় একটি বিদ্যালয়ে নিয়ে আশ্রয় দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু বাড়ি ফেরার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সেখান থেকে চলে আসতে বাধ্য করা হয়েছে।

মান কুমার আরও বলেন, সরকার যদি রাজধানীর এত কাছে থাকা গরিব মানুষদের দেখভাল করতে না পারে, তাহলে প্রত্যন্ত এলাকায় অন্যদের কীভাবে দেখবে?

জলবায়ুবিশেষজ্ঞ অরুণ ভক্ত শ্রেষ্ঠা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্যা নিয়ে যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, তা করা হয়নি।

উদ্ধার কার্যক্রমে ধীরগতি দেখা গেছে বলে জানান নেপালি দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মান বাহাদুর থাপা। তিনি বলেন, সমন্বয় ও সম্পদের মধ্যকার ঘাটতি উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনা দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন দুর্যোগের মাত্রা ও ব্যাপকতা বাড়ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত