আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

হিলারির দিকে ঝুঁকছেন অনেক রিপাবলিকান

হিলারির দিকে ঝুঁকছেন অনেক রিপাবলিকান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, রিপাবলিকানদের অনেকেই এখন তার দিকে ঝুঁকছেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার বদলে নির্বাচনী দৌড়ে হিলারির সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

রবিবার প্রচারিত সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে হিলারি বলেন, যেসব রিপাবলিকান ধনকুবের ট্রাম্পকে সমর্থন দিতে অনিচ্ছুক তাদের বলয়ে তিনি পৌঁছে গেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'আমি ডেমোক্র্যাটদের  বাইরে রিপাবলিকান, স্বতন্ত্রসহ সকল ভোটারের কাছে পৌঁছে গেছি। তারা আসলে  এমন একজন প্রার্থী চাচ্ছিলেন যিনি ইস্যুভিত্তিক প্রচারণা চালাচ্ছেন।’

হিলারি বলেন, ‘আমি জনগণকে এ প্রচারণায় শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং শেষ সময় পর্যন্ত যেসব রিপাবলিকানের এ বিষয়ে কিছু বলার রয়েছে তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে আমার প্রবল আগ্রহ রয়েছে।’

ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বেশ বিভক্তি দেখা দিয়েছে।

দেশটির শীর্ষস্থানীয় নির্বাচিত রিপাবলিকান কর্মকর্তা হাউস স্পিকার পল রায়ান এবং দলটি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট সিনিয়র ও জুনিয়র বুশসহ সিনিয়র অনেক সদস্যই ট্রাম্পর্কে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত