আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

বিছিন্ন ইসলামাবাদ, পুলিশ হেফাজতে পিটিআই নেতা

বিছিন্ন ইসলামাবাদ, পুলিশ হেফাজতে পিটিআই নেতা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির নেতা–কর্মীদের বিক্ষোভের মুখে কঠোর অবস্থানে পাকিস্তান সরকার। বিক্ষোভ ঠেকাতে বিছিন্ন করে রাখা হয়েছে রাজধানী ইসলাবাদ। এরই মধ্যে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে পুলিশ হেফাজতে নেওয়ার গুঞ্জন উঠেছে। তবে সরকারি সূত্র বলছে, তাঁকে গ্রেপ্তার করা হয়নি। পিটিআইয়ের নেতা ব্যারিস্টার সাইফ বলেছেন, গান্দারপুরকে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদে হেফাজতে নেওয়া হয়নি।

তবে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গান্দারপুরকে গ্রেপ্তারে ইসলমাবাদের কেপি হাউসে রেঞ্জার্স প্রবেশ করেছে। আজ স্থানীয় সময় সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ ও রেঞ্জার্স ইসলামাবাদের কেপি হাউসে প্রবেশ করে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে দলীয় বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন গান্দারপুর।

পাকিস্তানের রাজধানীজুড়ে আজ পরিস্থিতি ছিল থমথমে। এর আগে গতকাল শুক্রবার পুলিশ ও পিটিআইয়ের কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ পরিস্থিতির মধ্যেও লাহোরে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যেতে অনড় দলটির নেতা–কর্মীরা।

পিটিআইয়ের বিক্ষোভ ও সরকারের অনড় অবস্থান ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি টানা দুই দিন প্রায় যোগাযোগবিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

কারফিউ ভঙ্গ করে ইসলামাবাদসহ অনেক স্থানে বিক্ষোভ করায় পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাসহ দলটির শত শত কর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু ইসলামাবাদেই পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১০০ নেতা–কর্মীকে আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়, আজও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক কনটেইনার দিয়ে বন্ধ করে রাখা হয়। লাহোর ও ইসলামাবাদে স্কুল বন্ধ রাখা হয়। মোবাইল ইন্টারনেটও বন্ধ।

এদিকে সড়ক বন্ধ থাকায় তোশাখানা মামলার শুনানি নিতে আদালতে যেতে পারেননি বিচারক। এ মামলাল শুনানি ৭ ও ৮ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

সরকারি বাধার মুখেও ইসলামাবাদে বিক্ষোভ চালিয়ে যেতে পিটিআই বদ্ধপরিকর। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে ডি-চক ও লাহোরের মিনার-ই-পাকিস্তানে বিক্ষোভ করতে চান তাঁরা। এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদে পৌঁছান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দারপুর। তাঁকে অনুসরণ করে পুলিশ ও রেঞ্জার্স। এরপরই কেপি হাউসে ঢুকে পড়ে তারা।

ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত বেআইনি অস্ত্র ও মদ উদ্ধারের মামলায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরের জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একমাত্র উদ্দেশ্য দেশে আগুন লাগানো। পিটিআই কর্মীদের কোনো সহনশীলতা প্রাপ্য নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত