আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ইসরায়েল-হামাস যুদ্ধের বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা বার্তা

ইসরায়েল-হামাস যুদ্ধের বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা বার্তা

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে ৭ অক্টোবর। হামলার জের ধরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।


মধ্যপ্রাচ্যে চলমান এ উত্তেজনাকে পুঁজি করে হামাসের হামলার বর্ষপূর্তিতে উগ্রপন্থীরা সহিংস ঘটনা ঘটানোর ইন্ধন জোগাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।


শুক্রবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক যৌথ ঘোষণায় ওই সতর্কতা জারি করেছে।

সংস্থা দুটি বলেছে, এ পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে হামাসের হামলার বর্ষপূর্তি সামনে রেখে ও পশ্চিমাদের বিরুদ্ধে বিদেশি ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সহিংসতার ডাকের পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়েছে। এ সতর্কতার পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। সেগুলো হলো, লেবাননে হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে ইসরায়েলের ভয়াবহ হামলা ও এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা।


সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা, ৭ অক্টোবর হামাসের হামলার বর্ষপূর্তি ও ইহুদি নববর্ষ উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্থাগুলো দেশজুড়ে ইহুদি ও মুসলিম প্রতিষ্ঠানগুলোতে টহল জোরদার করেছে।

নিউইয়র্কের পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ৭ অক্টোবরের দিনটিকে কেন্দ্র করে টহল বাড়িয়েছে। আইন প্রয়োগকারী একটি সংস্থা সিএনএনকে এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি বলেছে, আগামী দুই সপ্তাহ এমন টহল ও নজরদারি বজায় রাখা হতে পারে। এ সময়ে পুলিশ সেতু ও সুড়ঙ্গগুলোতে বিস্ফোরক শনাক্ত করতেও কাজ করবে। এ ছাড়া হেলিকপ্টার ইউনিট ব্যবহার করা হবে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, গত সপ্তাহ থেকেই তারা টহল বাড়িয়েছে। তল্লাশিচৌকিগুলোয় নতুন করে পুলিশ কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো, গাড়ি মোতায়েন ও অশ্বারোহী ইউনিট মোতায়েন করা হবে। শিকাগো, মায়ামি ও ফিলাডেলফিয়ার পুলিশও টহল বাড়িয়েছে।

যৌথ ঘোষণায় এফবিআই ও ডিএইচএস বলেছে, সিনাগগ, মসজিদ বা ইসলামিক সেন্টার এবং কমিউনিটি সেন্টারসহ ইহুদি, মুসলিম ও আরব প্রতিষ্ঠানগুলো, স্মারক, আইনানুগ বিক্ষোভসহ বড় গণজমায়েত বর্তমানে সহিংস হামলার জন্য অত্যন্ত আকর্ষণীয় লক্ষ্যবস্তু। ঘোষণায় আরও বলা হয়, ‘আপনার আশপাশ সম্পর্কে সব সময় সজাগ থাকুন। সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে কর্তৃপক্ষকে জানান।’

সংস্থাগুলোর অনুমান, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ ও ইরানে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এ বিষয়টি একক হামলাকারীদের যুক্তরাষ্ট্রের মাটিতেও সহিংসতা ঘটাতে সহায়তা করতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত