আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইসরায়েলকে ১৭.৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ১৭.৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তায় রেকর্ড ১৭.৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বেড়ে চলছে।


গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বছর আগে ইসরায়েলে ঢুকে ১,২০০ জনেরও বেশি লোককে হত্যা করে। অনেককেই করা হয় জিম্মি। এরপর ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছে। এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননেও হামলা চালায় ইসরায়েল। ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১,৪০০ লোক নিহত হয়েছে।


কস্ট অব ওয়ার প্রজেক্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষক ইসরায়েল ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বৃহত্তম গ্রহীতা। ১৯৫৯ সাল থেকে তারা সার্বিক হিসাবে ২৫১.২ বিলিয়ন ডলার পেয়েছে। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সহায়তা করা ১৭.৯ বিলিয়ন ডলার এক বছরে ইসরায়েলে পাঠানো সবচেয়ে বেশি সামরিক সহায়তা।

১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্র প্রতি বছর দুই দেশেই শত শত কোটি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। ওবামা প্রশাসন ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলের জন্য বার্ষিক ব্যয় ৩.৮ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল।


গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সহায়তার মধ্যে রয়েছে সামরিক অর্থায়ন, অস্ত্র বিক্রি, মার্কিন মজুদ থেকে কমপক্ষে ৪.৪ বিলিয়ন ডলারের অস্ত্র ও নানা সরঞ্জাম হস্তান্তর। এ বছর সরবরাহ করা মার্কিন অস্ত্রের বেশিরভাগই ছিল যুদ্ধাস্ত্র, আর্টিলারি শেল থেকে শুরু করে ২,০০০ পাউন্ড বাঙ্কার-বাস্টার এবং নির্ভুল-গাইডেড বোমা। ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড'স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাইফেল ও জেট ফুয়েল কিনতে ৪০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত