আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পশ্চিমবঙ্গে আরও দুটি মেডিকেল কলেজের ১০৯ চিকিৎসক ইস্তফা দিয়েছেন

পশ্চিমবঙ্গে আরও দুটি মেডিকেল কলেজের ১০৯ চিকিৎসক ইস্তফা দিয়েছেন

ছবিঃ এলএবাংলাটাইমস

কলকাতার আর জি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন আজ পঞ্চম দিনে পড়েছে। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আজ বুধবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৭৫ জন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ চিকিৎসক ইস্তফা দিয়েছেন।

গত শনিবার রাত সাড়ে আটটা থেকে সাতজন চিকিৎসক শুরু করেছেন আমরণ অনশন। আজ কার্যত অনশনকারীরা মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন। এ অবস্থায় নাগরিক সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র চিকিৎসকদের দাবিসমূহের বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা মনে করে, রাজ্য সরকারের অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া উচিত।

এদিকে কলকাতার সরকারি সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা অনশনকারীদের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। না হলে এসব মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকেরা গণ–ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত