আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

নিজামীর ফাঁসি নিয়ে যা বললেন তারিক রমাদান

নিজামীর ফাঁসি নিয়ে যা বললেন তারিক রমাদান

বিশ্বখ্যাত দার্শনিক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রমাদান জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি প্রদান করায় সরকারের তীব্র সমালোচনা করেছেন।


নিজের অফিসিয়াল টুইটার পেজে এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশ, মিশর, সিরিয়াসহ সারা বিশ্বের স্বৈরাচার ও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে আমাদের উচ্চকণ্ঠ হতে হবে।


তারিক রমাদান বিশ্বের শীর্ষস্থানীয় লেখক, দার্শনিক এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে খ্যাত। সুইজারল্যান্ডের নাগরিক তারিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমকালীন ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক। এছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর তিনি। তিনি ব্রিটিশ সরকারের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা।


তার বিবৃতিটি প্রকাশ করা হলো:


বাংলাদেশের দুর্নীতিগ্রস্থ সরকার দেশটির শীর্ষ ইসলামপন্থী নেতা জনাব নিজামীকে (৭৩) ১৯৭১ সালে পাকিস্তানের সাথে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সংঘটিত তথাকথিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দিয়েছে। বিশ্ব মানবতা এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করেছে । যেভাবে মিশরের দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকের বিরোধীদের ওপর চালানো হত্যা ও নির্যাতনের ব্যাপারেও তারা নিরব থাকে।


বারবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই নির্লজ্জ নিরবতাই উগ্রবাদের চরমপন্থাকে উসকে দেয়। শুধুমাত্র নিজেদের পছন্দসই দলের ওপর নির্যাতন চালালে আমরা নিন্দা করবো আর অন্যদের ব্যাপারে নির্যাতন এমনকি অন্যায় মৃত্যুদণ্ড চাপিয়ে দেয়া হলেও নিন্দা করবো না, এমনটা চলতে থাকলে পৃথিবীতে কে বিশ্বাস করবে আমরা গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সত্যিই আন্তরিক?


সব মানুষেরই সমান ও স্বচ্ছ্ব বিচার প্রাপ্য। আমরা যদি বেছে বেছে পছন্দনীয় লোকদের বেলায় নিন্দা জ্ঞাপন করি আর অন্যদের বেলায় চোখ বুঝে থাকি তাহলে ধরে নিতে হবে আমরা মিথ্যাবাদী ও ভণ্ড।


এটা কোনো ইসলামপন্থীকে সমর্থনের প্রশ্ন নয়, বরং এটি ন্যায়বিচার ও মর্যাদার প্রশ্ন। বাংলাদেশ, মিশর, সিরিয়াসহ সারা বিশ্বের স্বৈরাচার ও দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে আমাদের উচ্চকণ্ঠ হতে হবে। আসুন আমরা সকল ধর্ম-মতের নির্যাতিতদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি।

শেয়ার করুন

পাঠকের মতামত