আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন

হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন

ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। ফলে ৯ অক্টোবর বুধবার স্থানীয়দের হাতে কেবল একদিন সময় ছিল নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য। 

কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে সড়ক-মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গ্যাস স্টেশনে দেখা গেছে জ্বালানি সংকট।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার) জানিয়েছে, মিল্টনে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটিকে হারিকেনের শক্তি পরিমাপক পাঁচ ধাপের সাফির সিম্পসন স্কেলের সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হানা হারিকেন হেলেনের তাণ্ডবের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৫ম ক্যাটাগরির একটি হারিকেনের ঝুঁকির মুখে পড়ল ফ্লোরিডাবাসী।

সময়ের সঙ্গে অবশ্য বাতাসের গতিবেগ কমে মিল্টনের বিধ্বংসী ক্ষমতা হ্রাস পেতে পারে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত, হারিকেনটি আকারে বড় হচ্ছিল।

হারিকেনের গতিপথে রয়েছে টাম্পা বে মেট্রোপলিটন এলাকা। এখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। তবে আবহাওয়াবিদরা ধারণা করছেন, বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে আঘাত হানার আগে ঝড়ের গতিপথ পরিবর্তিত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে টাম্পা শহরের মেয়র জেন ক্যাস্টর পর্যন্ত সবাই স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সহমত প্রকাশ করেছেন মাইকেল টাইলেন্ডা। টাম্পায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।

তিনি বলেছেন, ‘ফ্লোরিডা নিয়ে আপনার যদি সামান্য জানাশোনাও থাকে, তবে বুঝতে পারবেন, সময়মতো নিরাপদ জায়গায় আশ্রয় না নিলে আপনি মারাও যেতে পারেন। আগেও দেখা গেছে, দুর্যোগের সময় সতর্কতায় কান না দিয়ে অনেকেই নিজের বাড়িতে থেকে যায়। পরে ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেলে অনেকেই ডুবে মারা যায়। তাই, সময় থাকতে সরে যাওয়া উচিত।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত