আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাদের মৃত্যুদণ্ডের বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উত্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা বলেছেন।

বাংলাদেশে জামায়াত নেতাদের রাজনৈতিক বিরোধী উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ায় দুঃখ প্রকাশ করেন সারতাজ আজিজ। তিনি বলেন, এ বিষয়ে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিষয়টির প্রতি নজর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সারতাজ আজিজ বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়া উচিৎ। এই মৃত্যুদণ্ডগুলো ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্য যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তার সুস্পষ্ট লঙ্ঘন।

সিনেটের নেতা রাজা জাফরুল হক বলেন, বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের হত্যা ঠেকাতে মুসলিম দেশগুলোর একত্রিত হওয়া প্রয়োজন এবং এটি বন্ধে যৌথ পরিকল্পনা নেওয়া উচিত।

প্রসঙ্গত, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এর সমালোচনা করে আসছে পাকিস্তান। জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়ে আসছে তারা। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের এ অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদও জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত