আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইসরায়েলের দিকে অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলের দিকে অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইসরায়েলের হাইফা শহরের সামরিক ঘাঁটিসহ শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) হিজবুল্লাহর উদ্ধৃতি দিয়ে লেবানন থেকে এএফপি এ তথ্য জানিয়েছে। 


ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে শনিবার অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে। হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় সাইরেন বাজানো হয়েছে। এসব হামলায় কী পরিমাণ হতাহত, ভবন বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।


তবে আজ সকালে ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন আজ ওই আঘাত হানে বলে জানান তার মুখপাত্র। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি ড্রোন আঘাত হেনেছে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে বিবিসি জানায়, আজ সকাল থেকে হাইফাসহ উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে লেবানন থেকে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে।


গত ২৩শে সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের ওপর হামলা জোরদার করার অঙ্গীকার করে হিজবুল্লাহ। আর হিজবুল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হাইফার পূর্বে দিকে একটি সামরিক ঘাঁটিতে আধুনিক রকেট ‘বড় সালভো’ আঘাত হেনেছে। 

এর আগে এক বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠী বলেছিল, তারা হাইফা শহরের উত্তরে একটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 

এএফপি প্রতিবেদনে জানিয়েছে, রকেট হামলায় একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিরিয়াত আতায় দুটি গাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিনির্বাপক দল এবং অ্যাম্বুলেন্স ওই এলাকায় পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত