আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

ইরান আয়োজনে রাশিয়া ও ওমানের অংশগ্রহণে নৌ মহড়া ভারত মহাসাগরে

ইরান আয়োজনে রাশিয়া ও ওমানের অংশগ্রহণে নৌ মহড়া ভারত মহাসাগরে

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে ইসরায়েলের গণমাধ্যম দি টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। 
 
সংবাদ মাধ্যমটি ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে জানিয়েছে, ইরান আয়োজনে রাশিয়া ও ওমানের অংশগ্রহণে নৌ মহড়া ভারত মহাসাগরে শুরু করছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৪’।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য এই অঞ্চলে যৌথ নিরাপত্তা বৃদ্ধি করা, বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করা এবং শান্তি, বন্ধুত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা। এছাড়াও মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলন করবে, সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক ব্যবস্থা বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, যখন ইসরায়েল গাজায় ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। তখন এই মহড়ার মাধ্যমে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। 


আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।

গত মার্চ মাসে, ইরান ও চীন এবং রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করে। বর্তমান মহড়া পর্যবেক্ষণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এবং থাইল্যান্ড।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত