আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস

ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস

ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।


প্রতিবেদনে বলা হয়েছে, নথি দুটি ইরানপন্থী টেলিগ্রাম অ্যাকাউন্ট ‘মিডল ইস্ট স্পেক্টেটর’ প্রকাশ করে। ওই একাউন্টে দাবি করা হয়, এই নথিগুলো পেন্টাগনের এক সোর্স থেকে নেওয়া হয়েছে। তবে পেন্টাগন এবং মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস নথি ফাঁসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।


মাকিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষ বিষয়টির সঙ্গে পরিচিত তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহ করছে। আর নথি ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন প্রশাসন। 

এদিকে নথি ফাঁসের ঘটনায় মার্কিন এক কর্মকর্তার বলেছেন, ‘এটা গভীরভাবে উদ্বেগজনক। আর এটা অত্যন্ত উদ্বেগজনক হলেও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় প্রভাবিত করবে না।’ এর আগে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওস নিউজ সাইটকে বলেছিলেন, প্রতিরক্ষা সংস্থা নথি ফাঁসের ঘটনায় খুব গুরুত্ব সহকারে নিয়েছে। 

সামাজিক মাধ্যমে দেখা যায়, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির (এনজিএ) একটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট দেখানো হয়। এছাড়াও এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এএলবিএমএস), এয়ার-টু-সার্ফেস ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট, ইউএভিএসব্যবহার করে আইএএফ অনুশীলনের তথ্যে উল্লেখ করা ছিল।
 
ইসরায়েলের সাঁজোয়া সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

নথিগুলোর তথ্যে আর দেখা যায়, আইএএফ গত ৮ অক্টোবর থেকে কমপক্ষে ১৮টি গোল্ডেন হরাইজন এএলবিএম এবং ৪০টি আইএসও২ (রক) এএলবিএম পরিচালনা করেছে৷

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত