আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মিয়ানমারের মান্দালয় শহরে চীনা কনস্যুলেটে হামলা

মিয়ানমারের মান্দালয় শহরে চীনা কনস্যুলেটে হামলা

মিয়ানমারের মান্দালয় শহরে চীনা কনস্যুলেটে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।


সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে চীনা সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানায়।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন মিয়ানমারের কর্তৃপক্ষকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, শনিবার বিকেল ৫টার দিকে মান্দালয়ে চীনা কনস্যুলেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কনস্যুলেট ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

লিন জিয়ান বলেন, ‘‘আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে গুরুতর উদ্বেগ জানিয়েছি এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছি।’’ 


সম্প্রতি মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চীন যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করে, যা দেশটিতে চীনবিরোধী মনোভাব বাড়িয়ে তোলে। এমন প্রেক্ষাপটে মান্দালয়ে এই হামলা ঘটে। এর জেরে চীন তাদের নাগরিক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখার এবং সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে, যার ফলে দেশটির পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। 

চীনা কনস্যুলেটে হামলার পর মিয়ানমার সরকার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত