আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

তিন মাসে ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

তিন মাসে ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০১৫ সালের শেষ তিন মাসে ইসরায়েলের হামলায় ২৫ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

এসময়ে ইসরায়েলের হাতে ফিলিস্তিনি শিশুদের আটক হওয়ার ঘটনা ছিল তার আগের সাত বছরে তুলনায় সবচেয়ে বেশি।

আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ইউনিসেফের তথ্যানুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ছুরিঘাতের চেষ্টার অভিযোগে ফিলিস্তিনি শিশুদের ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে হত্যার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হামলায় ওই তিন মাসে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১ হাজার ৩০০ শিশু আহত হয়। একই সময়ে একই অঞ্চলে তিন ইসরায়েলি শিশু আহত হয়।

উদাহরণ হিসেবে ইউনিসেফ উল্লেখ করেছে ২০১৫ সালের অক্টোবর মাসে ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি মেয়ের আটকের কথা। মেয়েটিকে তল্লাশির কথা বলে ইসরায়েলি সেনারা তুলে নেয়। পরে তাকে কমপক্ষে পাঁচটি গুলি করা হয় এবং এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করে, মেয়েটি একজন পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছিল। তবে একজন প্রত্যক্ষদর্শী জানান, যখন মেয়েটিকে গুলি করা হয় তখন সে কোনো প্রকার হুমকি ছিল না। মেয়েটি চিৎকার বলে বলছিল, তার কাছে কোনো ছুরি নেই।

অক্টোবর-ডিসেম্বর এ তিন মাসে ফিলিস্তিনি শিশু মৃত্যুর ঘটনা বেশি ঘটলেও একই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে নিহত হয় চার ফিলিস্তিনি শিশু। এ সময় আহত হয় ১৬৫ ফিলিস্তিনি শিশু।

ইসরায়েলের কারাকর্তৃপক্ষের তথ্যের উল্লেখ করে ইউনিসেফ আরো জানিয়েছে, ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনের ৪২২ শিশু আটক হয়। ইসরায়েলের আইনে ফিলিস্তিনের শিশুদের বয়স ১২ বছর হলেই তাদের বিচার করার বিধান আছে।

অক্টোবর মাসে শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ২০৪ ফিলিস্তিনি ও ২৮ ইসরায়েলি নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত