আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

পদত্যাগ করতে দলের এমপিদের চাপের মুখে জাস্টিন ট্রুডো

পদত্যাগ করতে দলের এমপিদের চাপের মুখে জাস্টিন ট্রুডো

ছবিঃ এলএবাংলাটাইমস

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন তাঁর নিজ দল লিবারেল পার্টির কয়েকজন পার্লামেন্ট সদস্য। এ জন্য ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। লিবারেল পার্টির ওই সদস্যরা বলেছেন, ট্রুডো পদত্যাগ না করলে নিজ দলের মধ্যে সম্ভাব্য বিদ্রোহের মুখে পড়বেন তিনি।

গতকাল বুধবার নিজ দলের পার্লামেন্ট সদস্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রুডো। সেখানে ২০ জন সদস্য দাবি করেন, কানাডায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। এই সদস্যদের কেউ মন্ত্রিপরিষদের সদস্য নন। এ ছাড়া দুই ডজন আইনপ্রণেতা ট্রুডোকে একটি চিঠি দিয়েছেন। তাতে ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে।

কানাডার পার্লামেন্টে লিবারেল পার্টির ১৫৩ জন সদস্য রয়েছেন। এর অর্থ পার্লামেন্টে দলটির বিদ্রোহী সদস্যদের সংখ্যা তুলনামূলক অনেক কম। এ ছাড়া নির্বাচনের আগে ট্রুডো পদত্যাগ করলে তাঁর পদে বসার জন্য লিবারেল পার্টির কোনো নেতা এখনো এগিয়ে আসেননি।

কানাডায় ৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরই মধ্যে তাঁর জনপ্রিয়তায় বড় ধস নেমেছে। কানাডার সংবাদমাধ্যম সিবিসির এক জরিপে দেখা গেছে, আগামী বছরের অক্টোবরে কানাডার সাধারণ নির্বাচনের আগেই জনপ্রিয়তার দিক দিয়ে ২০ পয়েন্ট এগিয়ে আছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি।

এত কিছুর পরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জয়লাভের কথা বলে আসছেন ট্রুডো। বুধবার দলের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। বৈঠকে মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্য ট্রুডোর প্রতি সমর্থন জানান। কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে বিরোধীদলীয় নেতা পিয়েরে পইলিয়েভরের বিরুদ্ধে লড়বেন ট্রুডো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত