আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলাদেশি কিশোর নিহত, ৬ বিএসএফ সদস্য বরখাস্ত

বাংলাদেশি কিশোর নিহত, ৬ বিএসএফ সদস্য বরখাস্ত

চুয়াডঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে শিহাব উদ্দীন সজল নামে এক বাংলাদেশি কিশোর নিহতের ঘটনায় ছয় বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা।

এর আগে শনিবার চুয়াডাঙ্গার জীবননগর  নুতনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ওই কিশোর নিহত হন।

নিহত শিহাব আম ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

বিজিবি, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল ইসলামের ছেলে শিহাব নতুনপাড়া সীমান্তের তারকাটার এপাশে অবস্থিত ভারতীয় এক নাগরিকের বাগানের আম কেনেন। সকালে ঐ বাগানের আম পাড়ার জন্য নিহত শিহাব একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (১৮), মোমিনুল ইসলামের ছেলে বিপ্লব (১৯) ও জামাত আলীর ছেলে আলমকে (১৯) আটক করে।

আম পাড়ার সময় ভারতের ১১৩ বিএসএফের বানপুর ধনিঞ্চার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে ৪ আম ব্যবসায়ী বিএসএফের কবল থেকে পালানোর চেষ্টা করে। এসময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে শিহাব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আহত শিহাবকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন লিয়া তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত