আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধে ইসরাইলের সংসদে বিল পাস, তীব্র প্রতিক্রিয়া

ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধে ইসরাইলের সংসদে বিল পাস, তীব্র প্রতিক্রিয়া

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসঙ্ঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করতে ইসরাইল পার্লামেন্টে যে বিল পাস করেছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। একইসাথে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ইসরাইলের এমপিরা এ বিষয়ে দু’টি বিল পাসের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে ইউএনআরডব্লিউএ-কে ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেম, অধিকৃত পশ্চিমতীর ও গাজায় কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে।


গাজায় যুদ্ধকালে আশ্রয় শিবির তৈরি এবং ত্রাণ বিতরণে জাতিসঙ্ঘের এ বৃহত্তম সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজ্জারিনি তার সংস্থার ওপর এ ধরনের নিষেধাজ্ঞাকে নজিরবিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা করেছেন।

তিনি বলেন, এটি জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আইনটি কার্যকর হলে এর ‘বিপর্যয়কর পরিণতি’ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।


যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ইউএনআরডব্লিউএ গাজায় উপত্যকায় ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ মুহূর্তে অন্য কেউ তাদের জায়গা নিতে পারবে না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, তিনি মারাত্মক উদ্বিগ্ন। নতুন আইন গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়েসহ আরো কয়েকটি দেশ।

ইসরাইল দাবি করে আসছিল যে গাজায় হামাসের সাথে মিলে কাজ করছিল জাতিসঙ্ঘের এই সংস্থার কর্মীরা।

গত বছর ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা হামাস করেছে, তাতে এই সংস্থার কর্মীরাও অংশ নিয়েছে।

জাতিসঙ্ঘ পরে তদন্ত করে এই সংস্থার নয়জনকে চিহ্নিত করেছে যাদের ওই হামলার সাথে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া গেছে।

গত আগস্টেই তাদের বরখাস্ত করার কথা বলেছেন জাতিসঙ্ঘের উপ-মুখপাত্র ফারহান হক। গাজার একজন সাংবাদিক জানিয়েছেন, গাজার বাস্তুচ্যুত শরণার্থীদের বেশিরভাগই ইউএনআরডব্লিউএ-এর খাদ্য সহায়তার ওপর নির্ভর করে। গাজায় বেশির ভাগ ত্রাণ সহায়তা দেয় ইউএনআরডব্লিউএ।

ইসরাইলের নিষেধাজ্ঞা তাদের মানবিক কার্যক্রমকে ধ্বংস করে দেবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে প্রোগ্রামকে বলেছেন, ঘাদা উদাহ। ওদিকে ইউএনআরডব্লিউএ-এর ওপর নিষেধাজ্ঞা দেয়া নিয়ে বিবিসি আরবি বিভাগের সাথে কথা বলেছেন কয়েকজন ফিলিস্তিনি।


ওম ইউসুফ বলছেন, গাজায় ইউএনআরডব্লিউএ-এর কাজ বন্ধ করার সিদ্ধান্ত ভুল। কারণ, তারা আমাদের চিকিৎসা দেয়। আমাদের সন্তানদের স্কুলে শিক্ষা দেয়।

তিনি বলেন, ‘আমি আশা করি এটি কার্যকর হবে না। কারণ এটি ভুল।’

ওম সহায় বলছেন এ সিদ্ধান্ত তাদের তেল ও খাবার থেকে বিচ্ছিন্ন করে দিবে। যা হচ্ছে তা খুবই খারাপ। ইউএনআরডব্লিউএ-র দেয়া ময়দা ছাড়া এ দেশে আর কিছু আমাদের জন্য নেই। আশা করি এ সিদ্ধান্ত বাতিল হবে।

খান ইউনিসের মোহামেদ বলেন, তারা ইউএনআরডব্লিউএ-কে ময়দা, তেল, চিনি ও অন্য দরকারি জিনিস আনতে দিবেন না। এটি বন্ধ হলে আমরা খাবার ও বাচ্চারা শিক্ষা পাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত