আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আগাম কেউ কিছু বলতে পারছেন না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আগাম কেউ কিছু বলতে পারছেন না

এবারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আগাম কেউ কিছু বলতে পারছেন না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখন পর্যন্ত জরিপের ফলাফল অন্তত তাই বলে। ডোনাল্ড ট্রাম্প আর কমলা হারিসের জাতীয় জনমত জরীপের ফলাফলের চিত্র ভয়ানক। মাত্র এক দুই শতাংশ ব্যবধান নিয়ে জরিপকারীদেরও সব অনুমান ভেস্তে যাচ্ছে। শেষ মুহূর্তের উত্তেজনাকর পরিস্থিতিতে জমে উঠেছে কথার লড়াই। আটঘাট বেঁধে নেমেছে দুই পক্ষ।
৫ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের ভোট। এই নির্বাচনকে ঘিরে একে অপরকে বারবার আক্রমণ করছেন ট্রাম্প ও কমলা। এবারের নির্বাচনে প্রচার শুরুর পর থেকে বিভিন্ন সময় কমলাকে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। কমলাও কোনো ছাড় দেননি। সর্বশেষ ট্রাম্পের সাবেক কর্মকর্তার বক্তব্য টেনে তাঁকে ফ্যাসিস্ট বলেছেন কমলা। এর জবাবে উল্টো ফ্যাসিস্ট তকমা কমলার গায়ে জুড়ে দিয়েছেন ট্রাম্প। আর কমলা বলছেন বিভক্তির রাজনীতিতে বিশ্বাসী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই একের পর এক নয়া ঘটনা ঘটছে। ট্রাম্পকে হত্যার চেষ্টায় দুবার হামলা হয়েছে।
ডেমোক্র্যাটদের প্রথম প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বয়স, প্রচারে অসংলগ্ন কথাবার্তা বলে বিরক্তির কারণ হন তিনি। এরপর দলের ভেতর থেকেও প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ার ব্যাপারে চাপ বাড়ে। অবশেষে সরে দাঁড়ান তিনি। জো বাইডেনের বিরুদ্ধে মোটামুটি আটঘাট বেঁধেই নেমেছিলেন ট্রাম্প। তখন ধারণাও করা হচ্ছিল, ট্রাম্পই হয়তো ২০২৪-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। তবে বাইডেন সড়ে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কমলা এগিয়ে আসায় পরিস্থিতি বদলে যেতে থাকে।
নিউইয়র্ক টাইমসের জরিপে এর একটি সার্বিক চিত্র উঠে এসেছে। গণমাধ্যমটি বলছে, জুলাইয়ে যখন বাইডেন সড়ে দাঁড়ান এবং কমলা নির্বাচন করার ঘোষণা দেন তখন ট্রাম্পের চেয়ে জাতীয় জরিপে পিছিয়ে ছিলেন কমলা। ২১ জুলাইয়ের তথ্য অনুসারে, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ট্রাম্পকে তখন সমর্থন করছিলেন ৪৮ শতাংশ ভোটার। আর কমলার প্রতি সমর্থ ছিল ৪৫ শতাংশের। এই পরিস্থিতি বদলে যায় ৪ আগস্ট। ওই দিন দুই প্রার্থীরই সমর্থন সমান সমান হয়ে যায়। এরপর থেকে কমলার প্রতি মানুষের সমর্থন বাড়তে থাকে। আর কমতে থাকে ট্রাম্পের সমর্থন। ১ সেপ্টেম্বর এসে দেখা যায়, ট্রাম্পের সমর্থন ৪৬ শতাংশ আর কমলার সমর্থন ৪৯ শতাংশ। সংখ্যা তাত্ত্বিক দিক থেকে বিবেচনা করলে এই ব্যবধান খুব বেশি নয়। তবে জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন তখন তাঁর সমর্থন ছিল ৪৪ শতাংশ। আর ট্রাম্পের ছিল ৪৭ শতাংশ। এ ছাড়া দোদুল্যমান অঙ্গরাজ্য মূলত যে রাজ্যগুলোর ফলাফলই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করে দেয়—সবগুলোয় পিছিয়ে ছিলেন বাইডেনে। সেই ব্যবধানও ছিল বেশ বড়।
চিত্র বদলাতে সক্ষম হয়েছেন কমলা হ্যারিস। ১ অক্টোবরের জাতীয় জরিপের চিত্র থেকে দেখা যাচ্ছিল, কমলাকে সমর্থন করছেন ৫০ শতাংশ ভোটার। আর ট্রাম্পকে ৪৬ শতাংশ। এ ছাড়া দোদুল্যমান সাত অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদায় এগিয়ে গেছেন কমলা। পিছিয়ে থেকে শুরু করে এসব অঙ্গরাজ্য এক সময় ট্রাম্পকে পেছনে ফেলতে সক্ষম হন কমলা।
যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ভোট নিয়ে নিয়মিত জরিপ প্রকাশ করছে। আর সাম্প্রতিক জরিপ খানিকটা ডেমোক্র্যাট শিবিরকে চিন্তাতেই ফেলেছে। জাতীয় জরিপে গত ১৩ অক্টোবরও ট্রাম্পের চেয়ে সমর্থনে ২ শতাংশ এগিয়েছিলেন কমলা। তবে ২১ অক্টোবরে এসে সেই ব্যবধান ১ শতাংশে নেমে আসে। আর সর্বশেষ গতকাল সোমবারের তথ্য অনুসারে, এখন দুই প্রার্থীর সমর্থনে ব্যবধান ১ শতাংশ (ট্রাম্প ৪৮ শতাংশ ও কমলা ৪৯ শতাংশ)।
ডেমোক্র্যাটদের জন্য চিন্তার কারণ এখন সারা দেশের ভোট নয়, দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। এক সময় সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কমলা হ্যারিস এসব অঙ্গরাজ্যের অধিকাংশগুলোয় এগিয়ে থাকলেও আর ব্যবধান ধরে রাখতে পারেননি। পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন ও নেভাদায় কমলা ও ট্রাম্পের পয়েন্ট এখন সমান। আর মিশিগানে এগিয়ে রয়েছেন কমলা। আর বাকি দুই অঙ্গরাজ্য জর্জিয়া ও অ্যারিজোনায় এগিয়ে ট্রাম্প। তবে কমলার জন্য আশার বাণী আগাম ভোট। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিন কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। সাধারণত ডেমোক্র্যাট সমর্থকেরা আগাম ভোট বেশি দিয়ে থাকেন। এবারও সেটা ঘটে থাকলে কমলার জয়ের সম্ভাবনা বেশি। নয়তো জরিপ তাঁর জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত