আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা, বড় হয়ে সেটিই কিনলেন ব্যবসায়ী

ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা, বড় হয়ে সেটিই কিনলেন ব্যবসায়ী

ছবিঃ এলএবাংলাটাইমস

ছোটবেলায় যে হোটেল থেকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছিল, বড় হয়ে সেই হোটেলটি কিনে নিয়েছেন চীনা এক ব্যবসায়ী। ব্যতিক্রমধর্মী এ ঘটনা ঘটেছে চীনের ম্যাকাও শহরে। আর এ প্রতিশোধের নজির স্থাপন করা ব্যবসায়ীর নাম সাইমন সিও।

সোমবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদেনে জানানো হয়, সাইমনকে ছোটবেলায় ম্যাকাওয়ের হোটেল সেন্ট্রাল নামক অভিজাত ওই হোটেল থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। তবে দীর্ঘকাল পেরিয়ে গেলেও সেই অপমান ভুলতে পারেননি তিনি। প্রতিশোধের প্রতিজ্ঞা করেন সাইমন। তখনই হোটেলটি একদিন কিনে নেওয়ার শপথ নেন।

জানা গেছে, ১৯২৮ সালে হোটেলটির উদ্বোধন করা হয়। এরপর এ হোটেলটি তারকা ও কূটনীতিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হয়ে ওঠে। সম্প্রতি সেই হোটেলটি কিনে নিয়েছেন সাইমন নামের সেই ব্যবসায়ী।

সিএনএন জানিয়েছে, সেন্ট্রাল হোটেলের পাশে একটি বাড়িতে সাইমন বসবাস করতেন। ষাটের দশকে তিনি একদিন খেলার ছলে হোটেলে ঢুকে পড়েন। কিন্তু হোটেলের লোকেরা তাকে বের করে দেন। তখন অবশ্য তিনি প্রতিশোধের কথা ভাবেননি। পরে হোটেলটির দিকে তাকিয়ে একদিন এটি কিনে ফেলার শপথ নেন।

সাইমন এখন একজন ধনাঢ্য ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি রিয়েল এস্টেট কোম্পানি লেখ হ্যাং গ্রুপ গড়ে তোলেন। এ ব্যবসার মাধ্যমে তিনি এখন ম্যাকাওয়ের একজন ধনকুবের হয়ে উঠেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত