আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ঝাড়খণ্ড ‘মিনি বাংলাদেশ’ হয়ে উঠবেঃ আসামের মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ড ‘মিনি বাংলাদেশ’ হয়ে উঠবেঃ আসামের মুখ্যমন্ত্রী

অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড সরকারের সমালোচনায় সরব হলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ঝাড়খণ্ড রাজ্যটি ‘মিনি বাংলাদেশ’ হয়ে উঠবে।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, অনুপ্রবেশ এবং জনসংখ্যার পরিবর্তনের কারণে রাজ্যের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপি ক্ষমতায় ফিরে এলে এই রাজ্যে এনআরসি প্রয়োগ করবে।


এএনআইকে হিমন্ত শর্মা আরও বলেন, এভাবে চলতে থাকলে, ঝাড়খণ্ড জনসংখ্যাগত পরিবর্তন দেখতে পাবে এবং এটি একটি মিনি-বাংলাদেশে পরিণত হবে। সাঁওতাল পরগনা মিনি বাংলাদেশ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে।

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি তিনটি ঘোষণা করেছি- আমরা যখন সরকার গঠন করব, তখন এনআরসি কার্যকর করা হবে এবং অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যদি কোনো অভিবাসী কোনো আদিবাসী মেয়েকে প্রলুব্ধ করে বিয়ে করে, তাহলে তাদের সন্তানেরা  ST-এর সুবিধার অধিকারী হবে না। তৃতীয়, যদি কোনো অভিবাসী কোনো উপজাতীয় মেয়েকে বিয়ে করে, তাহলে আমরা নিশ্চিত করব যে মেয়েটি উপজাতি প্রধানের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।


আসামের মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাঁওতাল পরগনায় উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে, পরিবর্তে মুসলিম জনসংখ্যা বাড়ছে। তিনি বলেন, ভগবান হনুমান লঙ্কায় যেমন আগুন দিয়েছিলেন, আমিও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগুন জ্বালাবো। আমাদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে ঝাড়খণ্ডকে সোনার ভূমিতে পরিণত করতে হবে। কারণ সাঁওতাল পরগনায়, উপজাতীয় জনসংখ্যা কমছে এবং মুসলিম জনসংখ্যা বাড়ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত